বরগুনায় বেড়িবাধের ৬ স্থান ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ঘূর্নিঝগ ইয়াসের প্রভাবে জোয়ারের চাপে বুধবার (২৬ মে) বরগুনার ৬টি স্থানের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ১০টি গ্রাম। এছাড়াও বেশ কয়েকটি বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করেছে লোকালয়ে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাইসার আলম জানান, রাত ১১টার দিকে বলেশ্বর নদীতে স্বাভাবিকের থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়ে পাথরঘাটার পদ্দা, তালতলীর তেতুলবাড়িয়া ও জজয়ালভাংগা এলাকার বেড়িবাঁধে ছুটে যায়। একই সময়ে বিষখালী নদীতে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়ে সদরের আয়লা-পাতাকাটা ও ঢলুয়া এলাকায় বেড়িবাঁধ ছুটে প্লাবিত হয় শত শত বসতঘর। বামনার রামনা বেড়িবাঁধ ছুটে যায়। বন্যা শুরুর আগেই ভাঙা অংশগুলো মেরামত করতে রাতেই কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।