বরগুনায় রাত ৩টায় সরল বিশ্বাসে প্রেমিকার কাছে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালিন বাজার নামক স্থানে নানা বাড়িতে বেড়াতে এসে ১০ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ রাব্বি নামের এক কিশোরের বিরুদ্ধে।

অভিযুক্ত ধর্ষক রাব্বিকে আটক করেছে থানা পুলিশ। রাব্বি একই ইউনিয়নের পাকুগাছিয়া গ্রামের আঃ হক মিয়ার এর ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলেন, অভিযুক্ত রাব্বির সাথে তার ভুক্তভোগী স্কুলছাত্রী কিশোরীর) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (২৬ আগষ্ট ) ভুক্তভোগী স্কুলছাত্রী ঐ কিশোরী বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালিন বাজারস্থ তার নানাবাড়িতে বেড়াতে আসেন। তার (ভুক্তভোগী স্কুলছাত্রী কিশোরী) বেড়াতে আসার খবর জানতে পেরে রাত ৩টার দিকে মুঠোফোনে করে বাহিরে আসতে বলে অভিযুক্ত রাব্বি। ভুক্তভোগী ঐ স্কুলছাত্রী অভিযুক্ত রাব্বির কথায় সরল বিশ্বাসে নানার ঘরের বাহিরে এসে কথা বলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার সেলোয়ার পড়ার সময় অভিযুক্ত রাব্বি ভুক্তভোগী ঐ কিশোরীকে তার সেলোয়ার পড়তে না দিয়ে জোড় পূর্বক ২ বার ধর্ষণ করে।

ভুক্তভোগী কিশোরীর নিকট আত্মীয় ও প্রতক্ষ্যদর্শী কয়েকজন এলাকাবাসী বলেন, রাত ৩টার একটি মটর সাইকেল ভুক্তভোগী ঐ কিশোরীর নানার বাড়ির সামনে থামলে আমাদের সন্দেহ হলে আমরা সামনে এগিয়ে গেলে ঐ স্কুল ছাত্রী কিশোরীকে ধর্ষণের সময় আমরা অভিযুক্ত রাব্বিকে হাতনাতে আটক করে ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেই। সকালে পুলিশ এসে অভিযুক্ত রাব্বিকে আটক করে বরগুনা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, ৯৯৯এর ফোন পেয়ে আমাদের পুলিশের একটি চৌকলশ টিম এস আই দিবাকরের নেতৃত্বে ঘটনাস্থল বৈকালিন বাজারে পাঠাই, ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে। আমার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।