বরগুনায় ২০ লাখ বাগদা-রেনু পোনা জব্দ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা বাগদা-রেনু চিংড়ি পোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (০৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট নামক বাজার থেকে স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ রেনু জব্দ করা হয়। জব্দকৃত এসব রেনুর মূল্য ৩০ লাখ টাকা হবে বলে জানিয়েছে মৎর্স কর্মকর্তা মাহবুব আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরহাট এলাকা থেকে রাতে ৮০টি মাটির পাতিল ও ১০টি ব্যারেলে বাগদা-রেনু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে পায়রা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়। পাশাপাশি মাটির পাতিল ভেঙ্গে ফেলা হয় ও ব্যারেল ১০টি নিলামের জন্য কোস্ট গার্ডেও দায়িত্বে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্ট গার্ডের সকিনা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ওয়াহিদুজ্জামান,উপজেলা মৎর্স কর্মকর্তা মাহবুব আলম প্রমূখ।