বরগুনায় ৪৮ ঘন্টার ব্যবধানে করোনায় চারজনের মৃত্যু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
গত ৪৮ ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের ঢলুয়া গ্রামের আহসান হাবিব দিপু (৫৬), ২ নং গৌরীচন্না গ্রামের হারুন খান (৫২), ৭নং নলী এলাকার গৃহবধু নুপুর (২৫) ও পৌরসভার চরকলোনী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান (৭০)।

এ জেলার ৬টি উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বুধবার, মঙ্গলবার ও সোমবার বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, বরগুনায় এখন পর্যন্ত এক হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৮৪ জন, আমতলীতে ১৭৫ জন, পাথরঘাটায় ১০০ জন, বেতাগীতে ৭৯ জন, বামনায় ৭৫ জন ও তালতলীতে ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।