বরগুনায় ৬১ পিস ইয়াবা ও দুটি গাঁজা গাছসহ একজন গ্রেফতার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার কালাইমুদাফাত গ্রাম থেকে ইয়াবা ও গাঁজা গাছসহ একজন কে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) দুপুর টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর সার্কেল মেহেদী হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামে অভিযান পরিচালনা করেন। এতে আবুল কালাম হাওলাদারের ছেলে দ্বীপু (২০) কে ৬১ পিস ইয়াবা এবং দুটি গাঁজার গাছসহ গ্রেফতার করে।

এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, সিরাজ-পিতা মোশারফ হোসেন নামে আরো একজন আসামী এর সাথে জড়িত ছিল। ডিবির উপস্থিতি টের পেয়ে সিরাজ পালাতে সক্ষম হয়। দ্বীপু বর্তমানে ডিবির কার্যালয় রয়েছে। দ্বীপু ও সিরাজের নামে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।