বরগুনা জেলা প্রশাসককে বিদায় সংর্বধনা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে বিদায় সংর্বধনা দিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ উল্লাহ নিজামীসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

শনিবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বরগুনা জেলা প্রশাসকের হল রুমে সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. মজিবুল হক কিসলুর সভাপতিত্বে সভা শুরু হয়। বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। বিদায়ী এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমি কোন দিন বরগুনা সাংবাদিক ইউনিয়নকে ভুলে যাব না। সাংবাদিক ইউনিয়ন সব সময় আমার কাজের সহযোগিতা করেছে।

তিনি বলেন, সাংবাদিক ও প্রশাসন একত্রে কাজ করতে পারলে কাজ খুব সহজ হয়। তিনি আরো বলেন, আমি বদলি হয়েছি নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জ থাকলেও আমি বরগুনাকে এবং সাংবাদিক ইউনিয়নকে কোনদিন ভুলবো না। বরগুনা জেলা আমার প্রথম জেলা প্রশাসক হিসাবে যোগদান। আমি যেখানে থাকি বরগুনা জেলার স্মৃতি ভুলবো না।

অনুষ্ঠান শেষে বরগুনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে ক্রেস্ট ও তাঁর অংকিত ছবি উপহার দেন।