বরগুনা জেলা প্রশাসকের কাছে কেন্দ্রীয় যুবলীগ নেতার সুরক্ষা সামগ্রী হস্তান্তর

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান এর হাতে (কোভিড- ১৯) বৈশ্বিক করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হাওলাদার।

রবিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় তার পক্ষে একান্ত সহকারী মোঃ রিযাজ হোসেন এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এ সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে বিপুল পরিমান মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার। এসময়ে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।