বরগুনা জেলা যুবদল সভাপতির মায়ের ইন্তেকাল

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার মা মোসা: মনোয়ারা বেগম আজ বৃহস্পতিবার (০৬ মে) বিকেল ৫ টায় বরগুনা পৌর শহরের কলেজ রোডস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ( ইন্না ল্লিাহি ওয়া…রাজিন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্যগুনাগ্রহী রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলার কাঠালতলীতে জানাযায়ে নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তারমৃত্যুতে শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা,কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব,জেলা বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা,যুগ্ন-সাধারন সম্পাদক মনরিুজ্জামান মনির, জেলে যুবদলের সাধারন সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ জেলা যুবদলের ১০ টি ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।