বরগুনা পৌরসভা প্রচারনায় বিএনপির কেন্দ্রীয় নেতা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা পৌরসভা নির্বাচনের প্রচারণায় মাঠে ভোট চাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ্জামান মামুন মোল্লা। শহরের অলি-গলিতে প্রচার কাজ চালাচ্ছেন তিনি। বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কার আব্দুল হালিম এসময় তার সাথে ছিলেন।

এ বিষয়ে বিএনপি নেতা ফিরোজ উজজামান মামুন মোল্লা বলেন, দলের প্রার্থী ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার জন্যই কেন্দ্র থেকে বরগুনার এসেছি। আমার নিজ বাড়ি বরগুনা শহরে, তাই দলীয় প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।