বরগুনা সজীব ওয়াজেদ জয়ে’র জন্মদিন পালন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালিত হয়েছে বরগুনায়। জেলা আওয়ামী যুবলীগ এ উপলক্ষে কেক কেটে ও বরগুনা পৌর শহরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে বরগুনা জেলা যুবলীগ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান দিয়ে দিনের সূচনা করে বেলা ১২:২০ মিনিটে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করে।

বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার সভাপতি, মেয়র এড:কামরুল আহসান মহারাজ। অনুষ্ঠান পরিচালনা করেন মানবিক যুবনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখায় সাধারণ সম্পাদক ,বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু।

উক্ত কর্মসূচি তে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য আবু জাফর, উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ রহিম মোল্লা, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম মিলন, আহবায়ক বরগুনা পৌর যুবলীগ মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির, পৌর কমিটির যুগ্ন আহবায়ক আবু হানিফ দোলনসহ বরগুনা জেলা যুবলীগ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দ।