বরিশালের কাজিরহাটে কিশোরী ধর্ষণ, ঢাকায় র‌্যাবের হাতে আসামি গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল জেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. রাজিব ফকির (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৩ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ১২ অক্টোবর রাত সোয়া ১২ টার দিকে কাজিরহাট আন্দারমানিক গ্রামের ওই কিশোরীকে প্রতিবেশী রাজিব ফকির মোবাইলে ফোন দিয়ে বাড়ির বাইরে আসতে বলে। বাহিরে আসলে তাকে নির্জন জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক ১৯ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ধর্ষক রাজিব ফকিরকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার পিতা হিজলার বাউশিয়া গ্রামের মোঃ হাচেন আলী।