বরিশালের কাজীর হাটে র‌্যাবের অভিযান: গ্রেফতার ১

রূপালী বার্তা।।
বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার (০৮ নভেম্বর। এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়- কাজিরহাট থানাধীন আন্দার মানিক সাকিনস্থ কাউরিয়া নদীর টেকের ব্রীজের দক্ষিণ পাশে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রর সংবাদের ভিত্তিতে র‌্যাব বিকেলে অভিযান চালায়। এ সময় ০১ জনকে আটক করা হয়। আটককৃত মোঃ আমির হোসেন (৩৪), হিজলার উত্তর বড়জালিয়ায় মোঃ শুকুর আহমেদ এর ছেলে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯৮ (আটানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার কাজিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।