বরিশালের চার জেলায় র‌্যাব-৮’র অভিযান, ২১ দালাল ও প্রতারক গ্রেফতার

রূপালী ডেস্ক।।
বরিশাল, ভোলা, ঝালকাঠী ও পিরোজপুরে অভিযান চালিয়ে বিআরটিএ, হাসপাতাল এবং পাসপোর্ট অফিস থেকে ২১ জন দালাল ও প্রতারককে গ্রেফতার করা হয়েছে। রোববার (০৫ সেপ্টেম্বর) র‌্যাব-৮, বরিশাল এর বিশেষ মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর থানাধীন বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) -৮। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় বরিশাল সদর হাসপাতালের ০২(দুই) জনকে আটক করা হয়। ০১ জন দালালকে ০১ মাসের জেল ও অন্যজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ০৪ জন দালালকে ০১ মাসের জেল অন্য জনকে ৫,০০০ হাজার টাকা জরিমানা প্রদান করে এবং পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ০৬ জনকে ০১(এক) মাসের জেল প্রাদান করা হয়।

ভোলা জেলার সদর হাসপাতালে দালাল চক্রের ০৪ জন সদস্যকে ১৫ দিনের জেল প্রাদান ও পাসপোর্ট অফিসে ০১ জনের ০১ জনের ৫,০০০ টাকা জরিমানা আদায় করে, ঝালকাঠি জেলার পাসপোর্ট অফিসে ০৩ জন প্রতারক চক্রের সদস্যকে ৫০০ টাকা করে সর্বমোট ১৫০০ টাকা জরিমানা এবং ঝালকাঠি সদর হাসপাতালের ০৩ জন দালাল চক্রের সদস্যকে ৫০০ টাকা করে সর্বমোট ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পিরোজপুর জোলার সদর হাসপাতালের ০২ জন দালাল সদস্যকে ০৫ দিনের জেল, ০১ জন ৫০০ টাকা জরিমানা, বিআরটিএ ০১ জন প্রতারক চক্রের সদস্যকে ১৫ দিনের জেল প্রাদান করে এবং পাসপোর্ট অফিসের ০২ জনকে ০৫ দিনের জেল প্রাদান করেন।

পরবর্তীতে আটককৃত আসামীদের সরাসরি জেলহাজতে প্রেরণ করা হয় এবং অন্য দের কে জরিমানা আদায় করে ছেড়ে দেন।