বরিশালের জেলা-উপজেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রূপালী বার্তা ডেস্ক।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালের জেলা-উপজেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ।

রূপালী বার্তার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো-

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এপি’র পক্ষে জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ নেতা আশিক আবদুল্লাহর পক্ষে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, আগৈলঝাড়া প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, জাতীয় পার্টি, এনজিও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

রোববার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্তরে সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এছড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ভান্ডারিয়া প্রতিনিধি: “কুমড়ো ফুলে ফুলে-নুয়ে পড়েছে লতাটা, সজেন ডাঁটায়-ভরে গেছে গাছটা,আর আমি-ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি?”চিঠিটা তার পকেটে ছিল-ছেঁড়া আর রক্তে ভেজা। অপর কবিতায় মা ওরা মুখের ভাষা ও মায়ের ভাষা কেড়ে নিতে চায়। জীবন থাকতে তা হবে না।

সেই সব ভাষা শহীদরে আমরা কখনো ভুলিনাই। শুধু তাদের স্বরণ করতে আজো ঘরে ঘরে কুরআন খতম, দোয়া মোনাজাত সহ গভীর রাতে ফুল নিয়ে ছুটে বেড়াচ্ছে ভাঙালীরা। সেই ৫২ এর একুশের দিন সর্বস্থরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনা মহামারির মধ্যেও একুশের প্রথম প্রহর থেকেই ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সব শ্রেণিপেশার মানুষ।

শনিবার রাত ১২ :০১ মিনিট থেকেই হাতে হাতে ফুল আর ব্যানার নিয়ে একুশের সকালেও স্মৃতির মিনারে একই ঢল। শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে জাঁতি স্মরণ করছে মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে প্রাণ দেয়া একুশের শহীদদের। ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। সবার প্রত্যাশা, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ প্রয়োগই হবে একুশের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাকে আরো সমৃদ্ধ করার দাবি উঠছে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিনে।

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ১ মিনিটে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মঠবাড়িয়া থানা, সরকরি কলেজ, পৌরসভা, বি.এন.পি, আইনজীবী সমিতি, প্রেস ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সেচ্চাসেবী সংগঠন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলঅ চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস সাধারণ সম্পাদক, আজিজুল হক সেলিম মাতুব্বর, ওসি মাসুদুজ্জামান মিলু, মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, এমাদুল হক খান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রমূখ।

এছাড়াও উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

গৌরনদী প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশালের গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী গৌরনদী কলেজ, গৌরনদী মডেল থানার কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরই গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের পেশাজীবি সাংবাদিকরা। একই ভাবে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

অপরদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর সমাধিতে রবিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী খাদিজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা। শেষে সকল ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

একইদিন গৌরনদীর আমেনা বেগম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, কলেজ অধ্যক্ষ কেএম সাইয়েদ মাহামুদ, প্রভাষক মণিষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

দশমিনা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আমনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস.এম.শাহাজাদা সাজু এমপি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন। প্রশাসনের পরেই বাংলাদেশ আওয়ামী লীগ দশমিনা উপজেলা শাখার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া এবং সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন।

পরে আ’লীগের অঙ্গসংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করে।