বরিশালের হিজলায় নৌ পু‌লি‌শের ওপর হামলা

রূপালী বার্তা।।
মা ইলিশ রক্ষার অভিযানে বরিশালের হিজলার বদরপুরে নৌ পুলিশ সদস্যেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ পুলিশ ইউনিট-১ এর উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে হিজলার বদরপুর সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকস্মিক সাত/আটটি নৌকা করে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং টহল অব্যাহত রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিমের ভারপ্রাপ্ত পরিদর্শক আকরাম হোসেন।