বরিশালে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসানুর রশিদ মাকসুদ, সংস্কৃতিজন সৈয়দ দুলালসহ আরও অনেকে।

এ সময় অনলাইনের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিযোগিদের (ক) (খ) ২ টি গ্রুপে তিনটি বিষয়ে একক আবৃত্তি, একক সঙ্গীত এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।