বরিশালে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রূপালী ডেস্ক।।
বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

(১৩ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্ধোন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন- সাবেক (এমপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাডএকে এম জাহাঙ্গির হোসাইন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড, আফজাল হোসেন, বরিশাল জেলা আওয়ামী যুবলীগ সভাপতি জাকির হোসেন সাধারন সম্পাদক এ্যাড, ফজলুল করিম শাহিন, মহানগর যুবলীগ নেতা ও আইনজীবী সমিতি সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমুখ।

পরে মেয়র সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বেড় করে। র‌্যালি সিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ হয়।