বরিশালে কন্যা শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।
‘আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক দিলারা খানম।

বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল ইসলাম। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কন্যা শিশুরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা কন্যা শিশুর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক সকল কন্যা শিশুর উদ্দেশ্যে কন্যা শিশুদের হাতে ফুলেল শুভেচ্ছা জানান