বরিশালে করোনাতেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে রয়েল সিটি হাসপাতাল

রূপালী বার্তা।।
করোনাকালীন এই সময়েও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে বরিশাল রয়েল সিটি হাসপাতাল। করোনা আক্রান্ত নয় এমন কোন রোগী যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রয়েল সিটি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বেসরকারি কিছু হাসপাতাল রোগীদের চিকিৎসা সেবা দেয়া থেকে বিরত থাকার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু রয়েল সিটি হাসপাতাল চাচ্ছে করোনা ছাড়া অন্যান্য রোগে আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, এ জন্য হাসপাতালটিতে রোগী দেখা অব্যাহত রাখা হয়েছে। সোমবার (৭ জুলাই) থেকে তার পরিধি আরো বাড়ানো হয়েছে।

জানা গেছে, এক ঝাক বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে নিয়মিত চেম্বার করবেন। এর মধ্যে প্রতিদিন সকাল ১০ টায় রোগী দেখবেন সহযোগী অধ্যাপক (ইএনটি) ডাঃ খান আবদুর রউফ। দুপুর ২ টায় থাকবেন সহযোগী অধ্যাপক (ইউরোলজী ও সার্জারী) ডাঃ এ এইচ এম রফিকুল বারী। বিকেল ৪ টা থেকে রোগী দেখবেন কনসালটেন্ট ও অর্থোপেডিক্স সার্জারী ডাঃ কে এম জাহিদুল ইসলাম, কনসালটেন্ট গাইনী ও স্ত্রী রোগ ডাঃ কাজী তৌকিয়া রহমান।

এছাড়া বিকেল সাড়ে ৪ টায় কনসালটেন্ট এফ. সি. পি. এস- মেডিসিন ডাঃ আবুয়াল হাসান, কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ ডাঃ হারুন-অর রশীদ, বিকেল ৫ টায় কনসালটেন্ট গাইনী ও স্ত্রী রোগ ডাঃ ফয়সাল আহমেদ, সহযোগী অধ্যাপক (চক্ষু) ডাঃ নাসির উদ্দিন, কনসালটেন্ট (কার্ডিওলজী) ডাঃ এ.বি.এম ইমাম হোসেন জুয়েল রোগী দেখবেন।

০১৭০৮৪৩৬৫২০ অথবা ০১৭০৮৪৩৬৫০০ মোবাইল নাম্বারে ফোন দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল নেয়া যাবে।