‘বরিশালে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না’

রূপালী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভূইঞা বলেছেন, আমি যেখানেই সার্ভিসের সময়কালে কাজের পাশাপাশি আমি গণমাধ্যম কর্মীদের সময় দিয়েছি। এই কারনে যে অনেক সময় তাদের সংবাদের প্রয়োজনে তাদের জন্য আমি স্বাক্ষাতকার দিয়েছি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তন সভ কক্ষে এক শুভেচ্ছা মত বিনিময় সভায় অতিথির বক্তব্যতে তিনি একথাগুলো বলেন।

এসময় বলেন, আমার মেট্রোপলিটন দক্ষিণ জোন এলাকা আমি মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এখানে মাদক ব্যবসায়ীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমি দেখেছি যে পরিবারে একটি মাদকাশক্ত সন্তান রয়েছে সেই পরিবারটি বোঝে এর কি যন্ত্রনা।

আমি মাদক নিমূলের সাথে সাথে এখানকার নারী ও শিশু বান্ধব উন্নয়ন করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করতে চাই যদি এখানকার গণ মাধ্যম কর্মীরা আমাকে সহযোগীতা করেন।

এ্যাড, মু. ইসমাইল হোসেন নেগাবানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল প্রধান রাহাত খান, স্থানীয় দৈনিক ভোরের আলো সম্পাদক সাইফুর রহমান মিরন।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ সম্পাদক (বীর মুক্তিযুদ্ধা) নুরুল আলম ফরিদ, প্রেস ক্লাব সদস্য এম আমজাদ হোসাইন, ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ,এটিএন বাংলা বরিশঅল প্রতিনিধি হুমাউন কবীর, বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্য (ওসি) নুরুল ইসলাম পিপিএম।