বরিশালে ঘুমন্ত শিশু আগুনে পুড়ে মৃত্যু

রূপালী বার্তা।।
ব‌রিশাল সদর উপজেলার চরবা‌ড়িয়া ইউ‌নিয়নে বসতঘরে আগুনে ঘুমে থাকা রেজাউল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে ইউ‌নিয়‌নের উত্তর লামছ‌ড়ি গ্রা‌মের ৮নং ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে। রেজাউল ওই এলাকার নরসুন্দর মো. র‌বিউলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে শর্টসা‌র্কিট থেকে র‌বিউলের বসতঘরে আগুন লাগে। এসময় ঘর থেকে সবাই বেরিয়ে এলেও ঘুমিয়ে থাকা রেজাউল বের হতে পারে‌নি। আগুনে পুরো বসতঘর পুড়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ‌জিমুল ক‌রিম বলেন, এ ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মরদেহ প‌রিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।