বরিশালে চলমান খাদ্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

রূপালী ডেস্ক॥
বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা খাদ্য বিভাগ এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ মোহাম্মদ ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভোলাসহ বরিশাল বিভাগের সকল খাদ্য নিয়ন্ত্রক এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে অতিথিরা আলোচনা করেন।