বরিশালে চালকদের নববর্ষের শুভেচ্ছা জানালো ট্রাফিক পুলিশ

রূপালী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বৈধ কাগজধারী যানবাহন চালকদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম।

শনিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় ও সদর রোড কাকলীর মোড় এলাকায় বৈধ কাগজপত্র ধারী যানবাহন চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম বলেন, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধায়নে বরিশালে চলমান যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বৈধ কাগজপত্রধারী যানবাহন চালকদের লাল গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।

এর মাধ্যমে নগরবাসীরা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরা সচেতন হবে এবং অপরকে সচেতন করে তুলবে।যারা হেলমেট পরিধান করে ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজ দেখাতে পেরেছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।আর যারা বৈধ কাগজ দেখাতে পারেননি তাদেরকে মামলা দেয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ট্রাফিক পুলিশের টি আই মোঃ রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই জিয়াউল হক,টি আই আঃ করিম,সার্জেন্ট রানা মিয়া,সার্জেন্ট শহিদ,ট্রাফিক পুলিশ সদস্য নাছির উদ্দিন নাইম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।