বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাঁধা

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষির্কীর মহানগর ও জেলা ছাত্রদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে বাাঁধা দিয়েছে পুলিশ। ররিবার (০২ জানুয়ারী) সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রসমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড, রেজাউল করিম রনির সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু,মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবির। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ছাত্রদল সাধারন সম্পাদক কামরুল আহসান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারেক।

ঐতিহ্য-গৌরব ও সংগ্রামের ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষির্কী সমাবেশ আরো বেগবান করতে এক পর্যায়ে অংশ গ্রহন করেন বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,বরিশাল জেলা যুবদল সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহান, সাবেক ছাত্র নেতা আ.ন.ম. সাইফুল ইসলাম আজিম, এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় কেন্দ্রীয় ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেন, তাবেদারের দিন শেষ ছাত্রদল আগামীতে আন্দোলন-সংগ্রামে তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনার মাধ্যমে একটি সংসদীয় সরকার গঠন করার মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

এ সময় বিএনপি নেতৃবৃন্দের র‌্যালি বাধা উপেক্ষা করে বেড় হয়ে যায়। পরবর্তী ছাত্রদলের অপর অংশ বিবির পুকুরপাড় পুলিশের বাধা মুখে পড়েন এবং তাদের উপর বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্য করে ছত্রভংগ করে দেওয়ার করেন বলেন ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করেন।

এর আগে সকাল থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ড ছাড়াও জেলা বিভিন্ন উপজেলা থেকে শত শত ছাত্রদল নেতা কর্মী বিভিন্ন প্লেকার্ড ,ব্যানার নিয়ে ছাত্র সমাবেশে অংশ গ্রহন করে।