বরিশালে জামাই বাড়ি বেড়ানো শেষে লাশ হয়ে ফিরলেন শ্বশুর

অনলাইন ডেস্ক।।
মেয়ে জামাই বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে বরিশালে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খলিলুর রহমান পটুয়াখালী জেলার লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে নিহত খলিলুর রহমান তার জামাই বাড়ি চাঁদপুরে বেড়াতে যান। বেড়ানো শেষে চাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার সংলগ্ন এলাকায় থ্রি হুইলার মাহিন্দ্রা উল্টে গিয়ে চাপা পড়ে তিনি নিহত হন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।