বরিশালে জাল টাকাসহ আটক-১

রূপালী ডেস্ক।।
বরিশালে জাল টাকাসহ হাবিবুর রহমান হাবিব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর মহাশ্মশানের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মোতালেব মোল্লার ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবকে আটকের পর তার কাছ থেকে দুইটি কাগজের প্যাকেটের মধ্যে থেকে এক হাজার টাকার দুইটি এবং ৫০০ টাকার দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।