বরিশালে জুমআ’র পূর্বে করোনা মোকাবেলায় বক্তব্য দেয়ার আহবান বিএমপি কমিশনারের

রূপালী ডেস্ক॥
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশাল মহানগরীর ৯৬৭ টি মসজিদে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করার আহবান জানিয়েছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম বার)।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের করণীয় সম্পর্কে প্রস্তুতিমূলক সভায় তিনি এ আহবান জানান।

বিএমপি কমিশনার বলেন, করোনার সূচনা লগ্ন থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ছাপিয়ে মানবিক পুলিশ হিসেবে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে সেই ধারা অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে, কমিশনা’র নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরীতে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালী, নগরীর গুরুত্বপূর্ণ স্পটে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।