বরিশালে জেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

রূপালী ডেস্ক।।
আজ মহান স্বাধীনতা দিবস, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্‌যাপন করা হয়। পাশাপাশি এই দিনে চিরন্তন মুজিব ভাস্কর্যের শুভ উদ্বোধন করা হয়।

২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশালের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ২০২০ এর শুভ সূচনা করা হয় পরে একে একে সবাই পুষ্পস্তবক অর্পণ করে।

পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে অভিমুখে পদযাত্রা। সেখানে পুষ্পস্তবক অর্পন করেন বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরিশালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন।

সেখান থেকে পদযাত্রা করে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সেখান থেকে এবারেই প্রথম মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনিতে বাঙ্কার ও টর্চার সেলের বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা ও মুক্তিযোদ্ধা বৃন্দ।

সকাল ৯ টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনা মহোদয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সেখানে বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবস এর সুবর্ণজয়ন্তী ও কুচকাওয়াজ এর শুভ সুচনা করা হয়।

কুচকাওয়াজ শেষে বরিশাল সার্কিট হাউজের চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

সার্কিট হাউজ মূল ভবনের সম্মুখে চিরন্তন মুজিব ভাস্কর্যের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ সর্বস্তরের অতিথিরা। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক বরিশাল মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশালবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।