বরিশালে ‘‘ঢাকা পোস্ট”এর শুভ উদ্বোধন

গণমাধ্যম ডেস্ক ॥
বরিশালে অনলাইন নিউজ পোর্টাল ” ঢাকা পোস্ট ” এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শহদী আবদুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ঢাকা পোস্ট ” এর স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায়, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অতিথিদের নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম “ঢাকা পোস্ট ” এর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, জ্ঞানচর্চার মাধ্যমে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানাচ্ছি এবং অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট এর সাফল্য কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন- শহীদ আবদুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, বীরপ্রতিক মহিউদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, শিক্ষাবিদ মহসিনউল ইসলাম হাবুল, শহীদ আবদুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, যুগান্তরের ব্যুরোচিফ আকতার ফারুক শাহিন, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন।