বরিশালে তিনদিন পর্যন্ত কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ

রূপালী ডেস্ক।।
বরিশালে মিন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা আবগারী এলাকার জিতেন্দ্র নাথ শীলের ছেলে।

নিখোঁজের ঘটনায় মিন্টু চন্দ্র শীলের মা অঞ্জলী রানী শীল কাউনিয়া থানায় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, চুল কাটানোর কথা বলে ২০ নভেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বের হন মিন্টু। রাতে বাসায় ফিরে না এলে তার মোবাইলে কল করে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয় স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

মিন্টুর মা অঞ্জলী রানী উল্লেখ করেন, নিখোঁজ মিন্টু চন্দ্রের শরীরের রঙ কালো, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুল হাতা ছাপা শার্ট।

বরিশাল কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলেও জানান ওসি।