বরিশালে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে র‌্যাব- ৮ এর বৃক্তি প্রদান

রূপালী বার্তা।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির মধ্যে সোমবার (১১ জানুয়ারি) র‌্যাব-৮, বরিশাল এর কার্যালয়ে অধিনায়ক, ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের বৃক্তি ও শিক্ষা সহায়তা প্রদান করেন।

এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন। অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উক্ত কর্মসূচী সম্পন্ন হয়। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।