বরিশালে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৪

রূপালী ডেস্ক।।
বরিশাল জেলায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৩০৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশপাশি জেলায় করোনা আক্রান্ত ৪৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ১২৯২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৪০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- হিজলা উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জনসহ ৪ জন, উজিরপুর উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জনসহ ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল নগরীর চাঁদমারি, সিএন্ডবি রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, গোরস্থান রোড, কালীবাড়ি রোড, নথুল্লাবাদ, রুপাতলি, কলেজ রোড, বগুড়া রোড, পুলিশ লাইন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স ও ২ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৮ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।