বরিশালে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

অনলাইন ডেস্ক॥
গত ২১ জুনের নির্বাচনে বরিশাল জেলার ৯ উপজেলার ৫০ টি ইউনিয়নে জয়লাভ করেন ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলার নয়টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন- উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল মোহাম্মাদ নূরুল ইসলাম।

সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল জেলার ৯ টি উপজেলার ৪৯ জন নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় ১ টি ইউনিয়নের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। পরে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান।

পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।