বরিশালের বিভিন্ন উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন

রূপালী বার্তা।।
বরিশালের বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত কর্মসূচির রূপালী বার্তার প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত-

গৌরনদী (বরিশাল)॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস বরিশালের গৌরনদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা শুরু হয়। সকাল ৭টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পমাল্য অপর্ণ করে। শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন। দুপুর ১২টায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অপর দিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।

মঠবাড়িয়া (পিরোজপুর) ।। পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন।

সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন, আ‘লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, রফিকুল ইসলাম জালাল প্রমূখ।

চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলা দুলারহাট থানাধীন নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সহিত বৃহম্পতিবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, ক্যাপ ও ক্যালেন্ডার বিতরণ, র‌্যালী, আলোচনা সভা, সংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সংস্কৃতিক প্রতিযোগিতা পবিত্র কোরআন তেলোয়াত, দেশাত্ববোধক গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিজয় শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও শেখ রাসেল সম্ভলিত ৯টি বই উপহার দেয়া হয় বিজয়ের মাঝে। এই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, বিদ্যালয়ে শিক্ষক শাহনাজ বেগম, সুজায়েত উল্লাহ, মনির হোসেন, অলিউল্যাহ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) ॥ কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশন, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, অফিসার ইনচার্জ মোঃ বণি আমিন প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকালে কাউখালী সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত সকলেই জাতীয় পতাকা হাতে রেখে শপথ বাক্য পাঠ করেন।