বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

রূপালী বার্তা।।
বরিশালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

শনিবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন পাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

এখানে পর্যায়েক্রমে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রো পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা পূস্পার্ঘ অপর্ণ করেন। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা নেতৃবৃন্দ। এর পরপরই পর্যায়েক্রমে বরিশাল জেলা জাতীয় শ্রমীকলীগ, বরিশাল জেলা কৃষকলীগ, বরিশাল জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারী আইন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সদর উপজেলা পরিষদ, বরিশাল জেলা মহিলালীগ, মহিলা যুবলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, বরিশাল চেম্বারর্স অব কমার্স, জেলা ও মহানগর যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও গ্রুপ থিয়েটার বরিশাল কমিটির আয়োজনে জাতীর জনকের অস্থায়ী প্রতিকৃতিতে বরিশাল সাংস্কৃতিক জোট সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ এখানে শ্রদ্ধা নিবেদন করে।

অপরদিকে বগুড়ারোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শৃদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সদস্যরা।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ, দোয়া-মোনাজাত ও মন্দির ও প্যাগোডা, গ্রিজ্জায় উপসানালয় প্রার্থনার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে নগরের নাজিরপুলে বিসিসি প্যানেল মেয়র (এপিপি)এ্যাড. রফিকুল ইসলাম খোকনের ব্যাক্তিগত আয়োজনে দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর পূর্বে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় শোক পতাকা উত্তোলন করা হয়।