বরিশালে নারীদের জন্য টিকা কেন্দ্র খুলেছে বিসিসি

আরিফুর রহমান।।
করোনা টিকা গ্রহণের সুবিধার্থে বরিশালে নারীদের জন্য পৃথক কেন্দ্রের ব্যবস্থা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়ার নগরীর ৩০টি ওয়ার্ডে বুথের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাচ্ছে বিসিসি। টিকা কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে নগরীতে আরো নতুন তিনটি কেন্দ্র চালু করা হয়েছে।

বিসিসি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীতে মর্ডানার টিকা প্রদানের দায়িত্ব পালন করছে সিটি কর্পোরেশন। প্রথমে ছয়টি, পরে নাগরিকদের সুবিধার জন্য নগরীর ৩০ টি ওয়ার্ডেই টিকা প্রদান বুথ প্রদান করা হয়।

সোবার (০২ আগষ্ট) আরো তিনটি নতুন বুথ খোলা হয়েছে। এরমধ্যে নারীদের জন্য বরিশাল সরকারি মহিলা কলেজে একটি কেন্দ্র খোলা হয়েছে। অন্যান্য বুথে নারী-পুরুষ টিকা গ্রহণ করতে পারলেও মহিলা কলেজের বুথটি শুধুমাত্র নারীদের জন্যই সংরক্ষণ করা হয়েছে। আর অপর দুইটি কেন্দ্র হচ্ছে, নগরীর বাংলা বাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও রুপাতলী এলাকার গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল।

এদিকে, এনেক্স ভবনের বুথটি স্থানান্তর করে ৯ নম্বর ওয়ার্ডস্থ গীর্জ্জা মহল্লা সড়কের আছমত আলী খান ইনস্টিটিউশনে (একে স্কুল) নেয়া হয়েছে। সুরক্ষা এ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এস.এম.এম-এ উল্লেখিত তারিখে নিকটবর্তী যেকোন কেন্দ্রে গিয়ে টিকা গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি বলেন, গণতন্ত্রের মানষকন্যা, মানবতার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের সুরক্ষার কথা চিন্তা করে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এখন আমাদের উচিত হবে তার নির্দেশনা মেনে টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা।

সিটি কর্পোরেশনের উদ্যোগে যেসকল বুথ অথবা কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হচ্ছে, কাউনিয়া বাঁশের হাট এলাকায় নগর মাতৃসদন, আমানতগঞ্জ হলিং বেবী রেড ক্রিসেন্ট হাসপাতাল, কাউনিয়া ব্রাঞ্চ রোড সৈয়দ আনোয়ারা প্রবীন হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, সরকারি মহিলা কলেজ (শুধুমাত্র মহিলাদের জন্য), রাহাত আনোয়ার হাসপাতাল, আছমত আলী খান ইনস্টিটিউশনে (একে স্কুল), ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আলেকান্দাস্থ জুমির খান সড়ক নগর স্বাস্থ্য কেন্দ্র, বরিশাল পুলিশ হাসপাতাল, বটতলাস্থ এফপিএবি এনজিও, ব্রাউন্ড কম্পাউন্ডস্থ রয়েল সিটি হাসপাতাল, মেজর এম.এ জলিল সড়কস্থ সূর্যের হাসি ক্লিনিক, বিএম স্কুলের সামনে মা ও শিশু কল্যান কেন্দ্র, আরিফ মেমোরিয়াল হাসপাতাল, সেইন্ট এন্স টিকা কেন্দ্র, অক্সফোর্ড মিশন রোড, সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ, বারুজ্জার হাট নগর স্বাস্থ্য কেন্দ্র, কাশীপুর বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল, কাশীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, বাংলা বাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও রুপাতলী এলাকার গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল।