বরিশালে নৌ ও গণপরিবহনে হাফভাড়ার দাবিতে সড়ক অবরোধ

রূপালী বার্তা।।
‘চাকার নিছে মেধা শেষ এটা কি আমাদের স্বাধীন দেশ,পড়া লেখা করে যে, চাকার নিছে পড়ে সে’ এই শ্লোগান নিয়ে আলটিমেটাম দেওয়া ৪৮ ঘন্টার মধ্যে কোন ধরনের আশ্বাস না পেয়ে পুনরায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে নৌপথসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া নিশ্চিত এবং নিরাপদ সড়ক সহ ৬ দফা দাবীতে সড়ক অবরোধ বিক্ষোভ করে েনগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সদররোড সড়কে বসে শান্তি শৃঙ্গখলা বজায় রেখে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সদরোডের দু’প্রান্তে যানবাহন আটকা পড়ে যায়।

ঘন্টাকালব্যাপি সড়ক অবরোধ শেষে পুনরায় ২৪ ঘন্টার সময়সিমা বেধে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পূর্বে শিক্ষার্থীরা ঘোষনা দিয়ে যান আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের দাবী মেনে না নেওয়া হলে তারা জেলা প্রশাসক দপ্তর ও বিআইডবিউটি কার্যলয়ের সামনে আমরন অনশন কর্মসূচি পালন করবেন।

এর পূর্বে ৪৮ ঘন্টা বেধে দেওয়া সময়সিমা ও আলটিমেটাম শেষে নগরীর সদররোডে মানববন্ধন সমাবেশ করেন। এখানে স্বগত বক্তব্য রাখেন বরিশাল সরকারী বিএম কলেজের শিক্ষার্থী রাহুল দাশ, ববি শিক্ষার্থী আলিশা মুনতাজ,শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন,মোঃ তামিম ইসলাম,রিফাত মারফিয়া,অদিতি ভট্রাচার্য,হাফিজুর রহমান রাকিব,জিম প্রমুখ।