বরিশালে পুলিশের লাঠিচার্জে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পন্ড

রূপালী ডেস্ক॥
বরিশালে জেলা যুবদল পুলিশের বাধা ও লাঠিচার্জের মুখে কেন্দ্রীয় কর্মসূচি পন্ড হয়ে গেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয় অশ্বিনী কুমার টাউন হল চত্বর, প্রেসক্লাব গলি, ফকির বাড়িসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলা ও ভাংচুর লুটপাটের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান আসামী করে মামলা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল জেলা যুবদল নগরীর সাংবাদিক মাইনুল হাসান (সড়ক) প্রেস ক্লাবের সম্মুখে জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম, যুগ্ম সাধারন সম্পাদক উলফৎ রানা রুবেল ও সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলুর নেতৃত্বে যুবদরের সদস্য জড়ো হয়। এসময় একদল পুলিশ তাদের কর্মসূচি বন্ধ রাখার আহবান জানায়।

এসময় একদল যুবদল সদস্য শ্লোগান দিতে শুরু করে এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ শুরু করে এত নেতা কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে পড়ে।

এসময় সাধারণ সম্পাদক এইচ এম তছলিম ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু কর্মসূচি বাতিল করে নেতা কর্মীদের যার যার গন্তব্যে চলে যেতে বলার পর পুলিশ পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ফিরে আসে।

সকাল থেকে সদররোড সহ নগরীর বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম বলেন, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নগর বাসির চলাচল স্বভাবিক রাখার কারনেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।