বরিশালে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপালী ডেস্ক॥
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুসারী জেলা ও মহানগরের বিভক্ত হয়ে পড়া ছাত্রদল পাল্টাপাল্টি নগরীতে শো-ডাউন ও সমাবেশ করেছে।

শনিবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ারের সমর্থক অনুসারী বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি এ্যাড, তারেক আল এমরান, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম এমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে জেলা ও মহানগরের এক অংশ নগরীর সদর হাসাপাতাল এলাকা থেকে মিছিল নিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আসে। এসময় মহানগর সহ-সভাপতি তরিকুল ইসলামা তরিকের সভাপতিত্বে সমাবেশ করে।

এর পরপরই অলিখিত ও মুখে মুখে প্রচারিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিন সমর্থিত অনুসারী সদ্য বহিস্কার আদেশ প্রত্যাহারকৃর্ত বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু ও মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে নগরীর চৈতন্য স্কুলের সামনে থেকে এক র‌্যালি বেড় করে।

র‌্যালির অগ্রভাগে থেকে মিঠুর ছাত্রদলকে নিয়ে র‌্যালিতে অংশ গ্রহন করে বরিশাল মহানগর বিএনপি বিএনপি সহ-সভাপতি এ্যাড, আখতার হোসেন মেবুল, যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদূল ইসলাম জাহিদ, মহানগর স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা যুবদল সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম, মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমসহ বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরে বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ কয়েকটি অঙ্গ সংগঠনের কোন্দল মাথা চাড়া দিয়ে উঠেছে। পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে করা হয়েছে বহিস্কার।

এদিকে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে বরিশালে এই প্রথম কোন আনন্দ এমনকি কেক কাটার আয়োজন না করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুসারীরা তাদের দলে কতজন আছে তার জানান দেয়ার শো-ডাউন করেছে।

কোতয়ালী মডেল থানার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ছাত্রদল পাল্টাপাল্টি কমৃসূচি দেয়ার কারনে তারা যেন দু’দল একে অপরের মুখামুখি না সেকারনে আমরা আগে থেকেই তাদের র‌্যালির রোড় ভিন্ন করে দেয়া হয়।