বরিশালে ফুলকুঁড়ির আসর প্রতিনিধি সম্মেলন

রূপালী ডেস্ক।।
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী শাখা শিশু-কিশোরদের নিয়ে আসর প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক অলী ইব্রাহিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের কিশোর থিয়েটার সম্পাদক শহীদ উল্লাহ শহীদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য বরিশাল ফুলকুঁড়ির পরিচালক হামিদুর রহমান আজাদ। অনুষ্ঠান ব্যবস্থাপনা ও উপস্থাপনায় ছিলেন শাখার সহকারী পরিচালক রাকিব হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন শাখার অর্থ সম্পাদক রাশিদুল হাসান রাকিব, অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন, সিএসডি সম্পাদক শোয়েবুর রেজা চৌধুরী, কর্মীপরিষদ সদস্য মইন আল ইসলাম, আশফাকুর রহমান আদিল, সংগঠক সাবির আইমান, আদিব আখতার প্রমুখ। অনুষ্ঠানে মেধা যাচাই প্রতিযোগিতায় ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন চৌকস ফুলকুঁড়ি আব্দুল্লাহ আল মুনিম, সাদ মুনতাজির ও হোসাইন শাহরিয়ার এবং শ্রেষ্ঠ ডেলিগেটের মর্যাদা অর্জন করেন চৌকস ফুলকুঁড়ি জিহাদ।