বরিশালে ফুলকুঁড়ির বিজয় দিবস পালন

বিশেষ প্রতিবেদক।।
বরিশালে শিশু কিশোরদের নিয়ে বিজয় দিবস পালন করে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহনগরী শাখা। এ উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের সুরক্ষার্থে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও বিনোদনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলার আয়েজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বরিশাল ফুলকুঁড়ির সহকারী পরিচালক মোঃ রাকিব হাসান। ব্যবস্থাপনায় ছিলেন অর্থ সম্পাদক রাশিদুল হাসান রাকিব। খেলাধুলা পরিচালনায় ছিলেন অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন। সহযোগীতায় ছিলেন ফুলকুঁড়ির সংগঠক সাবির আইমান। অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিশুকিশোর অংশগ্রহণ করে।