বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা

রূপালী ডেস্ক॥
বরিশালে যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ ও অঙ্গগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রোববার (৭ মার্চ) সকাল ৯টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আঃ রব সেরনিয়াবাতের অস্থায়ী ম্যুরালে পূস্পার্ঘ অর্পণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র গাজী নঈমুল হক লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনাসহ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারী।

এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাবেক) সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

পরে জেলা ও মহানগর কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অপরদিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বরিশাল রিপোর্টর্স ইউনিটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।