বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রূপালী ডেস্ক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশাল সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

রোববার (১০ জানুয়ারি) সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতা কর্মীরা। দিবসটি উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের সমানে অলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।