বরিশালে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে কাবাডি খেলার উদ্বোধন

স্পোর্টস ডেস্ক॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা পুলিশ লাইন ময়দানে বঙ্গবন্ধু (৯ম) বাংলাদেশ কাবাডি গেমস, ধানসিঁড়ি জোন পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে

বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে জেলা ক্রিড়া সংস্থার উদ্যেগে প্রধান অতিথি বরিশাল রেঞ্জ (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর উদ্বোধন করেন।

বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, মাদারীপুর, ঝালকাঠী ৬ জেলার নারী ও পুরুষ কাবাডি খেলোয়াররা অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় বরগুনা ও ভোলা জলোর খেলোয়াররা অংশ নেয়।