বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

রূপালী ডেস্ক।।
বরিশালে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

শনিবার (০ ১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি।

প্রতি বছরের মতোকরোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর দিলদার নাহার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর সাহিদা বেগম।

বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। বরিশাল জেলায় ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে।