বরিশালে বাহোছাঅসের শহীদ মিনারে পুষ্প অর্পণ

রূপালী বার্তা।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন, এ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, বরিশাল।

এতে নেতৃত্ব দেন বাহোছাঅস, এ্যাপেক্স হোমিও মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব হাসান আহমেদ। উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মাওলানা ইব্রাহিম খলিল ও তৌহিদুল ইসলাম।

এছাড়াও মোঃ ফাহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি পালনের মধ্য দিয়ে বরিশালে সংগঠনটি আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু করে।