বরিশালে বিক্ষোভ: ফ্রান্সের প্রেসিডেন্টকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান

বিশেষ প্রতিবেদক।।
ফ্রান্সে মহানবী (স.) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার (০২ নভেম্বর) বিকেলে বরিশালের গোমা বাজারে দুধল পীর সাহেবের আহবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় দুধল দরবারের মেঝ পীর সাহেব, মুফতি শাহ্ মুহাঃ ছফিউল্লাহ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন- বিশ্ব নবীর অবমাননাকারী ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব পাশ করুন। ফ্রান্সের প্রেসিডেন্টকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আহবান জানান- অন্যথায় ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক প্রত্যাহারের বিবেচনা করুন।

এছাড়াও তিনি বলেন- নাস্তিক্যবাদ ও রাসূল বিদ্বেষীদের বিরুদ্ধে সকল শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং দুধল দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে সর্বাত্মক অংশগ্রহণের আহবান জানাচ্ছি।

তিনি আরো বলেন- আল্লাহ তাঁর রাসূল (স.) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের মৃত্যুদন্ডের বিধান রেখে অনতি বিলম্বে ব্লাসফেমি আইন পাশ করে ৯২ ভাগ জনগনের অনুভুতিকে শ্রদ্ধা জ্ঞাপন করুন।

প্রধান বক্তার বক্তব্যে দুধল দরবারের ছোট পীর সাহেব, মুফতি শাহ্ মুহাঃ শরিয়াতুল্লাহ বলেন- আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি প্রায় ২শ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ (স.) এর শানে ফ্রান্সের সরকারি পৃষ্ঠপোষকতায় শার্লি এ্যাবদো পত্রিকা বার বার বেয়াদবি করছে যা মেনে নেয়া যায়না। ফ্রান্স বাক স্বাধীনতার নামে গোটা মুসলিম উম্মাহ্র কলিজায় আগুন জ্বালিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। মুসলিম জনতাকে বলবো এ মূহুর্তে ফ্রান্সের পণ্য বর্জন করা আপনাদের সর্বনিম্ন ইমানী দ্বায়িত্ব।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তৃতা রাখেন- মাওঃ মুঈনুল ইসলাম, মাওঃ জাকির হোসেন, মাওঃ আবুল হোসেন হযরত হাতেম আলী (রহঃ) ফাউন্ডেশনের পরিচালক- মাওঃ তানভীর হাসান, আঃ হান্নান মোল্লা, মাওঃ বশির উদ্দিন। আরো বক্তৃতা রাখেন স্থানীয় ওলামায়ে কেরামগন।
পূর্ণাঙ্গ দ্বীন ছাত্র জমিয়াতের পক্ষে বক্তৃতা রাখেন- মাওঃ বেলাল হোসাইন, আরিফুর রহমান, জিহাদুল ইসলাম, আঃ কাইয়ুম হাতেমী, আঃ জলিল, তাহসিন বিল্লাহ সহ ছাত্র নেতৃবৃন্দ।

সমাবেশে- তানজীম ইসলামী সাংস্কৃতিক দলের শিল্পিরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।