বরিশালে মাছের পোনা অবমুক্ত ও মেধাবৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা অধিদফতর এর উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় শহিদুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী এবং শিশুরা উপস্থিত ছিলেন।

শিশু পরিবার উত্তর এর পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে। সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে। সরকারি শিশু পরিবার সমূহের নিবাসী ও প্রাক্তন নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় অতিথিদের সাথে নিয়ে চেক এবং সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। ১২ জন নিবাসীদের মাঝে মোট ১ লক্ষ ৯২ হাজার টাকার মেধাবৃত্তির চেক ও ৪ জন নিবাসীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।