বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৫২ জনকে জরিমানা

রূপালী বার্তা।।
বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে বরিশাল জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বরে) দিনভর এ অভিযানে বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

মোট ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫২ ব্যক্তিকে ২২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।