বরিশালে মৃৎশিল্পীদের সম্মেলন ও সম্মাণনা প্রদান শুক্রবার

রূপালী ডেস্ক।।
মৃৎশিল্পীদের কল্যাণের লক্ষ্যে, বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাণনা অনুষ্ঠান শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এ বছর বিশেষ পরিস্থিতিতে সীমিত আকারে, স্বান্থ্যবিধি মেনে বরিশালে সার্কিট হাউস সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল পদ্ধতিতে এই যুগ পূর্তি আয়োজনের শুভ উদ্বোধনের কথা রয়েছে। এছাড়া বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানসহ অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন।

এ উপলক্ষে একটি অনলাইন মৃৎশিল্প মেলারও আয়োজন করা হয়েছে ’ মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা’ ফেইসবুক পেইজের মাধ্যমে। এ ছাড়াও দক্ষিণাঞ্চলের মৃৎশিল্প নিয়ে দেখানো হবে একটি ডকুমেন্টারী।

অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৬ মৃৎশিল্পীকে সম্মাননা তুলে দেয়া হবে। (প্রতিজনকে সম্মাননা ক্রেষ্ট, উত্তরীয় ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হবে)। এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের নিবন্ধিত আরো অর্ধশতাধিক মৃৎশিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন-
১. শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্মাননা- বরুন পাল, মদনপুরা, বাউফল, পটুয়াখালী (মৃৎপাত্র ক্যাটাগরি)
২. শিল্পী চিত্ত হালদার সম্মাননা- উষা রানী পাল, মহেশপুর, নিয়ামতি বাকেরগঞ্জ(মৃৎপাত্র ক্যাটাগরি)
৩. শহীদ কুমুদবন্ধু রায় চৌধুরী সম্মাননা- রঞ্জিত পাল, ভাঙ্গা, ফরিদপুর (গুণরাজ ক্যাটাগরি)
৪. সংগ্রামী সুধীর সেন সম্মাননা- উমা রানী বিশ্বাস (মৃৎ নকশা ক্যাটাগরিতে)
৫. ক্রাফটস ভিলেজেস লি: সম্মাননা- সাবিত্রী পাল, হিমানন্দকাঠী, ঝালকাঠী ( লোকশিল্প ক্যাটাগরি)
৬. দৈনিক শাহনামা সম্মাননা, লক্ষী রানী পাল, শিমুলেশ্বর, নবগ্রাম, ভালকাঠী (লোক শিল্প ক্যাটাগরি)